• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Headline
মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত মডেল প্রহলাদপুর গড়তে চান জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আলী হোসাইন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান গফরগাঁওয়ে ছেলেকে জি.ম্মি করে প্রবাসী স্ত্রীকে দ.ল.ব.দ্ধ ধ.র্ষ.ণে.র অভিযোগ, গ্রে.প্তা.র ১ শ্রীপুরে ৮৮ কেজি গাঁ.জা.সহ নারী মা.দ.ক কারবারি গ্রে.ফ.তা.র গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’ মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭০ বছরের খাতুন বিবি ; ঘরের চাবি তুলে দিলেন এমপি গাজীপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা,তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের প্রমাণ ; দায়িত্ব দেওয়া নিয়ে অভিভাবক ও স্থানীয়দের প্রতিবাদ

চোর ধরার নামে চাঁদাবাজি: শ্রীপুরে এএসআই এমদাদুলের ঘুস কাণ্ড

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

চোর ধরার নামে চাঁদাবাজি: শ্রীপুরে এএসআই এমদাদুলের ঘুস কাণ্ড

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ফোন উদ্ধারের কথা বলে এক দোকানদারকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত কর্মকর্তা শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জৈনাবাজার বাউল মোড় এলাকার সাহাবুদ্দিন মার্কেটে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকানদারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে এএসআই এমদাদুল হক তার দোকানে গিয়ে দাবি করেন যে তিনি চোরাই মোবাইল বিক্রি বা ক্রয় করছেন। থানায় চুরি হওয়া মোবাইলের জিডি রয়েছে এবং তার পরিমাণ ৫০ হাজার টাকা উল্লেখ করে দোকানদারকে তাৎক্ষণিক গ্রেপ্তারের ভয় দেখানো হয়।
গ্রেপ্তার এড়ানো এবং ঘটনা ধামাচাপা দেওয়ার অজুহাতে ওই এএসআই দোকানদারের নিকট ৫০ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে চরম ভয়-ভীতি দেখিয়ে দোকানদারের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা আদায় করেন তিনি।
রহস্যজনক বিষয় হলো, কার মোবাইল উদ্ধার করা হয়েছে, সেই জিডির নম্বর কত বা জিডির কোনো অনুলিপি (কপি) দোকানদারকে দেখানো হয়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে এএসআই এমদাদুল হক প্রথমে টাকা নেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেন। তবে পরে প্রমাণের কথা তুলে ধরলে তিনি ১০ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন।
টাকাটি থানায় জমা দেওয়া হয়েছে কি না—জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যান। এই টাকা উদ্ধারকৃত অর্থ নাকি ঘুস, এবং টাকা আদায়ের কোনো লিখিত প্রমাণ বা রশিদ আছে কি না প্রশ্ন করা হলে তিনি জানান, কোনো লিখিত প্রমাণ নেই।
এ বিষয়ে জানতে চাওয়া হলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন স্পষ্ট জানান, “মোবাইল উদ্ধার হলেও দোকানদার বা কারো কাছ থেকে টাকা নেওয়ার কোনো আইনগত অধিকার পুলিশ কর্মকর্তার নেই এবং আমাকেও জানানো হয়নি বিষয়টি দেখছি। ঘুষ নেয়ার বিষয়টি প্রমাণিত হলে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা