• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
আশুলিয়ায় ডিবি উত্তর পুলিশের অভিযান: ২২০ পিস ই.য়া.বাসহ ৪ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউটরের গাড়িতে গু.লি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছি.ন.তা.ই, থানায় মামলা দায়ের শ্রীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গু.লি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছি.ন.তা.ই ; ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও গ্রে.প্তা.র হয়নি কেউ শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কা.ম.ড়ে স্বপন দাসের মৃ.ত্যু শ্রীপুরে বিকাশের ম্যানেজারকে গু.লি করে দুই বস্তা টাকা ছি.ন.তা.ই শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হা.ম.লা: একজনকে গুরুতর জ.খ.ম আ.হ.ত-৪ শ্রীপুরে প্রবাসীর বাড়িতে দু.র্ধ.র্ষ চু.রি: চিনে ফেলায় গৃহবধূকে জ.খ.ম ও হ.ত্যা.র হু.ম.কি আ.ট.ক ১ শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অ.গ্নি.দ.গ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃ.ত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি গাজীপুরে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রে.প্তা.র, পাঠানো হলো আদালতে বিমান বন্দর থেকে গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ট.ক

শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হা.ম.লা: একজনকে গুরুতর জ.খ.ম আ.হ.ত-৪

Reporter Name / ৪২ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের রামদায়ের আঘাতে মোঃ আলম (৪৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

​এ ঘটনায় শুক্রবার (৯ অক্টোবর) আহতের ছেলে মোঃ মিহাদ (১৯) বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মোঃ মিহাদের পরিবারের সাথে প্রতিপক্ষ নয়ন মিঞা (৪২) ও বিল্লাল হোসেনের (৬০) দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্বেও এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং স্থানীয়ভাবে শালিস বৈঠক ডাকা হলেও বিবাদীরা তা মানেনি।

​অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ১১টার দিকে বিবাদীরা তাঁদের পৈত্রিক জমিতে বেআইনিভাবে বেড়া দিতে যায়। এতে বাধা দিলে বিবাদীরা মোঃ আলম, মোঃ মিহাদ ও দুলাল হোসেনের (৫২) ওপর হামলা চালায়। দায়ের কুপে মোঃ আলম গুরুতর আহত হন।
​পরে আহতদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। তাঁদের সহায়তায় রক্তাক্ত অবস্থায় মোঃ আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে নয়নের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

​এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি হাসপাতালে গিয়েছিলাম; তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা