• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
আশুলিয়ায় ডিবি উত্তর পুলিশের অভিযান: ২২০ পিস ই.য়া.বাসহ ৪ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউটরের গাড়িতে গু.লি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছি.ন.তা.ই, থানায় মামলা দায়ের শ্রীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গু.লি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছি.ন.তা.ই ; ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও গ্রে.প্তা.র হয়নি কেউ শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কা.ম.ড়ে স্বপন দাসের মৃ.ত্যু শ্রীপুরে বিকাশের ম্যানেজারকে গু.লি করে দুই বস্তা টাকা ছি.ন.তা.ই শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হা.ম.লা: একজনকে গুরুতর জ.খ.ম আ.হ.ত-৪ শ্রীপুরে প্রবাসীর বাড়িতে দু.র্ধ.র্ষ চু.রি: চিনে ফেলায় গৃহবধূকে জ.খ.ম ও হ.ত্যা.র হু.ম.কি আ.ট.ক ১ শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অ.গ্নি.দ.গ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃ.ত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি গাজীপুরে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রে.প্তা.র, পাঠানো হলো আদালতে বিমান বন্দর থেকে গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ট.ক

শ্রীপুরে বিকাশের ম্যানেজারকে গু.লি করে দুই বস্তা টাকা ছি.ন.তা.ই

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে বিকাশের ক্যাশ ম্যানেজারকে গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে ক্যাশ ম্যানেজারকে গুলি ও অপর কর্মীদের মারধর করে প্রায় আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

​গুলিবিদ্ধ হিমেল (৩৫) ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের একাউন্টস ম্যানেজার। হামলায় আহত অন্য তিনজন হলেন—ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।

​হামলার শিকার বিকাশ কর্মীরা জানান, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে সংগ্রহ করা চার কোটি টাকা তিনটি বস্তায় ভরে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১) করে মাওনার উদ্দেশ্যে রওনা হন তাঁরা। গাড়িটি শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকার বনঘেরা স্থানে পৌঁছামাত্রই ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা গতিরোধ করে।

​এরপর দুর্বৃত্তরা গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি চালায় এবং টানাঁচ্যাঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে অন্য কর্মকর্তা ও চালককে বেদড়ক মারধর করে। একপর্যায়ে গাড়ির ট্রাঙ্কে থাকা টাকা ভর্তি দুটি বস্তা নিয়ে চম্পট দেয় তারা। প্রাথমিক তথ্যমতে, ছিনতাই হওয়া দুটি বস্তায় প্রায় আড়াই কোটি টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান।

​শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. অনিক সরকার জানান, হাসপাতালে আসা চারজনের মধ্যে একজনের পেটে গুলিবিদ্ধের ক্ষত থাকায় তাঁকে জরুরি ভিত্তিতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

​এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এত বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি বিকাশের পক্ষ থেকে থানা বা ৯৯৯-এ আগে থেকে জানানো হয়নি এবং কোনো পুলিশি নিরাপত্তাও নেওয়া হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা