• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
আশুলিয়ায় ডিবি উত্তর পুলিশের অভিযান: ২২০ পিস ই.য়া.বাসহ ৪ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউটরের গাড়িতে গু.লি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছি.ন.তা.ই, থানায় মামলা দায়ের শ্রীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গু.লি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছি.ন.তা.ই ; ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও গ্রে.প্তা.র হয়নি কেউ শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কা.ম.ড়ে স্বপন দাসের মৃ.ত্যু শ্রীপুরে বিকাশের ম্যানেজারকে গু.লি করে দুই বস্তা টাকা ছি.ন.তা.ই শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হা.ম.লা: একজনকে গুরুতর জ.খ.ম আ.হ.ত-৪ শ্রীপুরে প্রবাসীর বাড়িতে দু.র্ধ.র্ষ চু.রি: চিনে ফেলায় গৃহবধূকে জ.খ.ম ও হ.ত্যা.র হু.ম.কি আ.ট.ক ১ শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অ.গ্নি.দ.গ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃ.ত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি গাজীপুরে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রে.প্তা.র, পাঠানো হলো আদালতে বিমান বন্দর থেকে গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ট.ক

শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কা.ম.ড়ে স্বপন দাসের মৃ.ত্যু

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে স্বপন দাসের মৃত্যু

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে স্বপন দাস (৫০) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় নিহতের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরা কামারপাড়া এলাকার শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

​নিহত স্বপন দাস শ্রীপুর পৌর পশু হাসপাতাল এলাকার স্বর্গীয় হরেকৃষ্ণ দাসের ছেলে। তিনি শ্রীপুর পৌর বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং পেশায় একজন নার্সারি ব্যবসায়ী ছিলেন।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও বাড়ির পাশের একটি পুরোনো বাঁশঝাড়ে নার্সারির কাজের জন্য বাঁশ কাটতে যান স্বপন দাস। বাঁশঝাড়ে ভিমরুলের বাসা থাকার বিষয়টি তাঁর নজরে পড়েনি। এ সময় একটি বাঁশ টান দিলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে শতাধিক ভিমরুল তাঁর শরীরের বিভিন্ন অংশে কামড়াতে শুরু করে।

​তাঁর চিৎকার শুনে তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন স্ত্রী শ্রীমতি রত্না দাস, ভাগিনা সজিব দাস ও ছোট ভাই বিপ্লব দাস। এ সময় ভিমরুল তাদের ওপরও চড়াও হয়ে কামড় দেয়।

​পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় শিন জাপান হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সোয়া ১১টার দিকে স্বপন দাসের মৃত্যু হয়। তাঁর স্ত্রী রত্না দাস বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

​এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, এ ঘটনায় থানাকে কেউ অবহিত করেনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা