• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে পারিবারিক ক.ল.হে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কু.পি.য়ে হ.ত্যা, ঘা.ত.ক স্বামী গ্রে.প্তা.র শ্রীপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স শ্রীপুরে এক কর্মজীবী নারীকে মা.র.ধ.র করার অ.ভি.যো.গ ব্যবসায়ীর বিরুদ্ধে আশুলিয়ায় ডিবি উত্তর পুলিশের অভিযান: ২২০ পিস ই.য়া.বাসহ ৪ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউটরের গাড়িতে গু.লি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছি.ন.তা.ই, থানায় মামলা দায়ের শ্রীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গু.লি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছি.ন.তা.ই ; ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও গ্রে.প্তা.র হয়নি কেউ শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কা.ম.ড়ে স্বপন দাসের মৃ.ত্যু শ্রীপুরে বিকাশের ম্যানেজারকে গু.লি করে দুই বস্তা টাকা ছি.ন.তা.ই শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হা.ম.লা: একজনকে গুরুতর জ.খ.ম আ.হ.ত-৪ শ্রীপুরে প্রবাসীর বাড়িতে দু.র্ধ.র্ষ চু.রি: চিনে ফেলায় গৃহবধূকে জ.খ.ম ও হ.ত্যা.র হু.ম.কি আ.ট.ক ১

শ্রীপুরে এক কর্মজীবী নারীকে মা.র.ধ.র করার অ.ভি.যো.গ ব্যবসায়ীর বিরুদ্ধে

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় এক কর্মজীবী নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

গত শনিবার (১০ অক্টোবর) জৈনা বাজার কলেজ রোডের সিদ্দিক প্লাজায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, মোসা. শায়লা খাতুন (৪৩) মাওনা ইউনিয়নের আবদার গ্রামের মৃত শাহজাহান মিয়ার মেয়ে। তিনি জৈনা বাজার কলেজ রোডের সিদ্দিক প্লাজায় ‘মাহবুব টেইলার্স’-এ চাকরি করে জীবিকা নির্বাহ করেন।

​গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধের আগে মার্কেটের গেটে তালা লাগানো নিয়ে ‘মাশাআল্লাহ কসমেটিকস’-এর মহসিন মীরের সাথে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মহসিন মীর তাঁকে মারধর ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​এ বিষয়ে মাহবুব টেইলার্সের মালিক বলেন, “আমার দোকানে শায়লা নামের ওই নারী চাকরি করেন। গত শনিবার রাতে দোকান বন্ধের সময় ওই কর্মচারীর সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে মহসিন মীর তাঁকে মারধর করেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

​মার্কেটের কেয়ারটেকার বলেন, “বিভিন্ন বিষয় নিয়ে মহসিন মীরের সাথে আমারও কয়েকবার কথা-কাটাকাটি হয়েছে। শুনেছি সে মাহবুব টেইলার্সের নারী কর্মচারীকে মারধর করেছে।”

​এ বিষয়ে অভিযুক্ত মহসিন মীরের বক্তব্য জানতে তাঁর দোকানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি মাওনা আছেন। শায়লা খাতুন নামের ওই নারীকে কোনো মারধর করা হয়নি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং বিষয়টি মার্কেটের মালিক জানেন।

​মার্কেটের মালিক জানান, “রাতে আমি মার্কেটে ছিলাম না। গতকাল বিষয়টি জেনেছি। উভয়কে ডেকে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

​এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা