• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Headline
গাজীপুরের সুটকেস-বস্তাবন্দী লা.শে.র র.হ.স্য উদঘাটন, প্রেমিকসহ গ্রে.প্তা.র-৩ ​“ক্ষমতা নয়, সেবা করতে চাই”—২ নং গাজীপুর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সরকার বিক্রয়বিদ্যার বিবর্তন ও আধুনিক সেলস পেশা নিয়ে অধ্যাপক ড. মীজানুর রহমানের বই ‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল ন্যায়-ইনসাফে উন্নত বরমী গড়তে চান জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন চুরি-ছি.ন.তা.ই ও মা.দ.কের দৌরাত্ম্যে অতিষ্ঠ শ্রীপুরবাসী, অ.প.রা.ধী.দের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক শেরপুরের ঝিনাইগাতীর এ আরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ই.য়া.বা.সহ ৫ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.ফ.তা.র মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই-এসপি গাজীপুর শ্রীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বদ্ধ জলাশয় থেকে ২ শি.শু.র ম.র.দে.হ উদ্ধার

শ্রীপুরে অন্তঃস্বত্ত্বা নারীর ঝু.ল.ন্ত ম.র.দে.হ উদ্ধার,স্বামী আ.টক

Reporter Name / ২২০ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে শাকিলা আক্তার নামে ৭ মাসের অন্তঃস্বত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহতের স্বামী রাজু আহাম্মদকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

শনিবার (২৩ মে) সকালে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার জনৈক আমিনুল ইসলামের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাকিলা আক্তার (২৭) দিনাজপুর জেলার বিরামপুর থানার শিমুলতলী গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে।

এক বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে রংপুর জেলার কাউনিয়া এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে রাজু আহাম্মদ (৩০) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর তারা দুজনে আমিনুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ভিনটেক্স ডেনিম লিমিটেড নামক কারখানায় চাকুরি করে আসছে।শাকিলা আক্তার ৭ মাসের অন্তঃস্বত্ত্বা ছিল, ঘটনাস্থল থেকে স্বামী রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জানিয়েছে পুলিশ।

নিহত শাকিলা আক্তারের বড় বোন সাবিনা ইয়াছমিন জানান, শাকিলা ও রাজুর মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। এক বছর পূর্বে তাদের বিয়ে হয়। স্ত্রীকে নিয়ে রাজু ওই বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকুরি করতো। শাকিলা সাত মাসের অন্তঃস্বত্ত্বা ছিল। শনিবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে শাকিলার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোনের ঝুলন্ত মরদেহ অবস্থায় দেখতে পান। রাত সাড়ে তিনটার দিকে সে নাকি ঘরের ভেতর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। স্বামী স্ত্রী এক ঘরে থাকতো। তাহলে শাকিলা যখন ফাঁসিতে ঝুলে তখন রাজু কোথায় ছিলো?

নিহতের স্বামী রাজু জানান, রাতে তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে শাকিলা বটি দিয়ে আমার গলায় আঘাত করতে চায়। আমি তাকে ঘরের বাহির থেকে দরজা বন্ধ করে রাখি। পরে ছাদে চলে যাই। কিছু সময় পরে এসে দেখি সে ফাঁসিতে ঝুলে আছে।

শ্রীপুর থানার এসআই মো. ওবায়দুল হক জানান, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা