• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline
গফরগাঁওয়ে ছেলেকে জি.ম্মি করে প্রবাসী স্ত্রীকে দ.ল.ব.দ্ধ ধ.র্ষ.ণে.র অভিযোগ, গ্রে.প্তা.র ১ শ্রীপুরে ৮৮ কেজি গাঁ.জা.সহ নারী মা.দ.ক কারবারি গ্রে.ফ.তা.র গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’ মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭০ বছরের খাতুন বিবি ; ঘরের চাবি তুলে দিলেন এমপি গাজীপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা,তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের প্রমাণ ; দায়িত্ব দেওয়া নিয়ে অভিভাবক ও স্থানীয়দের প্রতিবাদ শ্রীপুরে ৫০ পিস ই.য়া.বাসহ এক মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র গাজীপুরের সুটকেস-বস্তাবন্দী লা.শে.র র.হ.স্য উদঘাটন, প্রেমিকসহ গ্রে.প্তা.র-৩

শ্রীপুরে পৈত্রিক জমিতে ঘর নির্মাণে প্রতিপক্ষের বাধার অভিযোগ

Reporter Name / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

শ্রীপুরে পৈত্রিক জমিতে ঘর নির্মাণে প্রতিপক্ষের বাধার অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় পৈত্রিক জমিতে ঘর নির্মাণে প্রতিপক্ষের বিরুদ্ধে বাধা ও ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। জমির মালিকানা দাবি করা আমজাদ হোসেন ও ওসমান গংদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার কাগজপত্র নিয়ে বসার আহ্বান জানানো হলেও প্রতিপক্ষ তাতে সাড়া দেয়নি বলে জানায় তারা।

​ভুক্তভোগী জমির মালিক বৈরাগীরচালা এলাকার জাহিদ হাসান নাঈম জানান, তারা দীর্ঘ দিন যাবৎ তাদের পৈত্রিক জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে একটি ছাপড়া ঘর নির্মাণ করা হলে, রাতের আধারে ওসমান গং ভাড়াটে লোক ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তা ভেঙে গুড়িয়ে দেয় এবং মালামাল লুট করে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু টিন ও মালামাল উদ্ধার করে। পরে আমরা আবার ঘর নির্মান করেছি এখন বাধা ও হুমকি প্রদান করছে।

​নাঈম আরও অভিযোগ করেন— ​”আমরা উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় বসে বিষয়টি সমাধান করার অনুরোধ করলেও প্রতিপক্ষ থানায় আসেনি। গতকাল পুলিশ এসে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে বলেছে, আমরা আইনকে শ্রদ্ধা জানিয়ে কাজ বন্ধ রেখেছি। আগামী শুক্রবার থানায় কাগজপত্র নিয়ে বসার দিন ধার্য করা হয়েছে, আমরা সেখানে যাব।”

​অন্যদিকে, অভিযুক্ত আমজাদ হোসেনের ছেলে ওসমান খাঁন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের জায়গায় তারা জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা করছে। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।” তবে ঘর ভাঙচুর ও মালামাল উদ্ধার বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

​এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদী মোহাম্মদ জানান, ওসমানের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি নিয়ে দুই পক্ষের মধ্যেই বিরোধ চলছে। ​এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ​প্রাথমিকভাবে উভয় পক্ষকে নিজ নিজ কাগজপত্রসহ থানায় আসার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা